রাজধানীর উত্তরাস্থ মাইলস্টোন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। নতুন জীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায় কলেজ কর্তৃপক্ষ।
ক্যাম্পাস প্রাঙ্গণে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। এ সময় নতুন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) বলেন, একাদশ শ্রেণি পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি মূলত শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথরেখা তৈরির সময়। তিনি আরও বলেন, মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করবে। আজকের এই দিনটি সফল এক স্বপ্নযাত্রার সূচনা।
এছাড়া পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গঠনে সহায়ক হিসেবে ইউরোপের ১০টি দেশে উপার্জনের সুযোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়েও আলোচনা করা হয়। শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই মাইলস্টোন কলেজ এই বিশেষ ওরিয়েন্টেশন কার্যক্রমের আয়োজন করে। প্রতিবেদনে যোগ করা তথ্য: পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি। প্রতিবেদনে যোগ করা তথ্য: আজ থেকে শুরু হলো একটা সফল স্বপ্নের অভিযাত্রা।