1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর দাবি মধ্যপ্রাচ্য এখন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে বাড়তি চাপের মুখে দিশেহারা ক্রেতা হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় দাউদকান্দিতে জিজ্ঞাসাবাদে থানায় ১৭ কিশোরের হট্টগোল প্রেসিডেন্ট সিকে প্রথা ভেঙে স্বাগত জানালেন ট্রাম্প মিয়ানমারে নারী বন্দিদের ওপর চরম নিরাপত্তা ঘটনায় এইচআরডব্লিউর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এয়ারবাসের জন্য সমান সুযোগ চান ফরাসি বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫,৫০০ টাকা নির্ধারণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে প্রাণবন্ত আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সুদৃঢ় বন্ধন তৈরির লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এই বিশেষ আয়োজন করা হয়। গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। আয়োজনে ছিল সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বরিশাল এনএসআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. রুবেল আলম, এসএমসি এন্টারপ্রাইজের সিনিয়র সেলস ম্যানেজার মো. নাসির উদ্দীন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়াসহ সংগঠনটির নেতৃবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির সাধারণ সম্পাদক আয়েশা আক্তার স্বাগত বক্তব্য রাখেন।

আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবনকে গভীর জ্ঞান অর্জন, প্রয়োজনীয় দক্ষতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ লালনের মাধ্যমে অর্থবহ করে তোলার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে সফল ক্যারিয়ার গঠনের জন্য নানা গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিজ জেলার মানুষের প্রতি সামাজিক দায়িত্ববোধ বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যের মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের মূল পর্বে সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের দায়িত্বকালীন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া এ বছর বিশ্ববিদ্যালয় জীবন সম্পন্ন করা বিদায়ী শিক্ষার্থীদের হাতেও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। সবশেষে আনন্দঘন পরিবেশে আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun