1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর দাবি মধ্যপ্রাচ্য এখন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে বাড়তি চাপের মুখে দিশেহারা ক্রেতা হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় দাউদকান্দিতে জিজ্ঞাসাবাদে থানায় ১৭ কিশোরের হট্টগোল প্রেসিডেন্ট সিকে প্রথা ভেঙে স্বাগত জানালেন ট্রাম্প মিয়ানমারে নারী বন্দিদের ওপর চরম নিরাপত্তা ঘটনায় এইচআরডব্লিউর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এয়ারবাসের জন্য সমান সুযোগ চান ফরাসি

বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর দাবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল-ঢাকা আকাশপথে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট পরিচালনার জোরালো দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। পাশাপাশি যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটে পুনরায় বিমান চলাচল শুরুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংগঠনটি। গত ২৩ সেপ্টেম্বর বুধবার এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করার সময় বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার গুরুত্ব বিবেচনায় এটি মন্ত্রণালয়ে পাঠানোর নিশ্চয়তা দিয়েছেন।

স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান এবং সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নাছিম উল আলমসহ কমিটির অন্যান্য নেতারা। স্মারকলিপির তথ্যানুযায়ী, ১৯৭৯ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয় এবং দীর্ঘ সময় পেরিয়ে ১৯৯৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। এর ধারাবাহিকতায় জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখানে ফ্লাইট পরিচালনা শুরু করে।

সংগঠনটির দাবি, ২০২১ সালের ২৬ মার্চ নতুন উড়োজাহাজ ব্যবহারের মাধ্যমে এই রুটে নিয়মিত ফ্লাইট কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তা কমিয়ে ফেলা হয়েছে। বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে শুধু বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার—এই তিন দিন ফ্লাইট চলছে। উপরন্তু, আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে মাত্র দুটি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে কমিটি। তারা মনে করেন, আকাশপথে যোগাযোগের সহজলভ্যতা নিশ্চিত না হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে।

কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নিয়মিত ফ্লাইট নিশ্চিত করা সময়ের দাবি। একই সাথে যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুর গুরুত্ব তুলে ধরে সংগঠনটি জানায়, বর্তমানে সড়কপথে চট্টগ্রামে পৌঁছাতে প্রায় ২০ থেকে ২৪ ঘণ্টা সময় ব্যয় করতে হয়। সরাসরি আকাশপথ চালু হলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি তিনটি বিভাগের মধ্যে ব্যবসায়িক ও প্রশাসনিক যোগাযোগ আরও গতিশীল হবে। এছাড়াও বেনাপোল ও যশোরের সাথে যাতায়াত সহজতর হওয়ার সম্ভাবনা থাকায় এই রুটটি পুনরায় সক্রিয় করার কোনো বিকল্প নেই বলে দাবি জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun