1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের হিড়িক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি জর্ডান-তুরস্ক-কাতারের গাজীপুরে অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধাক্কা, নিহত ৪ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু বান্দরবানের পাহাড়ে মিলল নিখোঁজ স্কুলছাত্র রাতুল ট্রাম্প পরবর্তী রাজনীতির হিসাব: ২০২৮ নির্বাচন নিয়ে মার্কিন তৎপরতা বারিধারায় প্রাণহানি: কিশোরকে ছেড়ে কেন আকাশকে অভিযোগে জড়িত ব্যক্তি? নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নতুন তথ্য: বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, রংপুরে দুইজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে একজন ও খুলনা বিভাগে একজন শিশু মারা গেছে। নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৭০ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৭৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং উপসর্গে ৯৭৫ শিশুর প্রাণহানি ঘটেছে। বর্তমানে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৫৭ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৫১ জনে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারা দেশে এক লাখ ৬২ হাজার ৪৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, একই সময়ের মধ্যে এক লাখ ৫৫ হাজার ৬১২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun