গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জয়দেবপুর-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। ধীরাশ্রম এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।