বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জ্বালানি প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বাজারের আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।