1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বাজিমাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ যানজটের আশঙ্কা নিউইয়র্কে সাংবাদিক আড্ডায় গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ইরানি বিমানের ওপর কড়া নিষেধাজ্ঞা ও বিশ্বজুড়ে চলাচলের হুমকি ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে ‘থ্রি আর’ কৌশল অনুসরণ: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে বরফ গলাতে ‘পান্ডা কূটনীতি’ চীনের হুথিদের নির্মূলে সেনাদের জীবন দানে প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড জাতিসংঘে ভাষণের সময় নেতানিয়াহুর বিরুদ্ধে কূটনীতিকদের ওয়াকআউট ক্যান্টারবুরিতে খালেদের তিন উইকেটে বড় স্বপ্ন দেখছে কেন্ট জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগেই কক্ষ ত্যাগের হিড়িক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ যানজটের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে অবস্থিত আলিপুরা সেতুর চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে আজ সংস্কারকাজ চালানো হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের এই মেরামত কার্যক্রম বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ওই লেনে যান চলাচল সীমিত থাকবে এবং একটি লেনে গাড়ি চলবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সাধারণত সাপ্তাহিক ছুটির প্রাক্কালে এবং শুক্রবার সকালে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। বিশেষ করে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় নিয়মিত যানজটের সৃষ্টি হয়। এর ওপর আজকের মেরামত কাজের কারণে গাড়ি চলাচলের গতি কমে যাবে, যা যানজটের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই এই রুটে চলাচলকারী যাত্রীদের হাতে বাড়তি সময় নিয়ে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun