1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্কুল থেকে মালামাল চুরির অভিযোগে আটক যুবকের চুল কাটার তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলেন মার্কিন আদালত ‎কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা‎‎ কাতারে ২০ সেপ্টেম্বরের চাকরির খবরাখবর ও সতর্কবার্তা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের ভেতর তামাক বিক্রি বন্ধে আসছে ভ্রাম্যমাণ মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে নবীনবরণ ও ক্লাস শুরু জামায়াত অকৃতজ্ঞ দল, বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ: প্রশিক্ষণ পাচ্ছেন ৬৬ হাজার কর্মী

‎কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা‎‎

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর আঞ্চলিক বিপণন বিভাগ চন্দ্রা অফিসের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার শফিপুর মন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ‎‎‎‎এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাশরীফুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময়  আবাসিক ১২টি টিনশেড কলোনি সহ ৭টি বহুতল ভবনের ২৪৬টি ডাবল ও ২১টি সিঙ্গেল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কিল করা হয় ও   অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যাবহারের জন্য ১১ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  ‎‎‎‎জব্দ করা হয়  অবৈধ চুলা , রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল । অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে  ০৪ জনকে  মোট ৳১,৭৫,০০০ (এক লক্ষ পচাত্তর হাজার টাকা) জরিমানা  করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী আল মামুন, ব্যবস্থাপক আমিনুর রহমান তাল্লুকদার, উপব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল আরেফিন , উপসহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নূরনবী, সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun