1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অনিয়ম ও বকেয়া সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান স্কুল থেকে মালামাল চুরির অভিযোগে আটক যুবকের চুল কাটার তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলেন মার্কিন আদালত ‎কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা‎‎ কাতারে ২০ সেপ্টেম্বরের চাকরির খবরাখবর ও সতর্কবার্তা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের ভেতর তামাক বিক্রি বন্ধে আসছে ভ্রাম্যমাণ মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে নবীনবরণ ও ক্লাস শুরু জামায়াত অকৃতজ্ঞ দল, বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

স্কুল থেকে মালামাল চুরির অভিযোগে আটক যুবকের চুল কাটার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যুবককে আটক করে চুল ও গোঁফ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে চুরি হওয়া মালামাল বিক্রির সময় তাকে আটক করা হয় এবং পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আটক সাব্বির খান (২৫) ওই এলাকার আবুল খানের ছেলে এবং বিদ্যালয়টির একজন প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইপুর বাজারের একটি ভাঙারির দোকানে বিদ্যালয়ের বেঞ্চের চারটি লোহার ফ্রেম, স্টিলের সাইনবোর্ড ও লোহার গ্রিল বিক্রি করতে যান সাব্বির।

সেখানে বিদ্যালয়ের সাইনবোর্ড দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। খবর পেয়ে তারা দ্রুত দোকানে গিয়ে সাব্বিরকে আটক করেন এবং চুরি হওয়া মালামালসহ বিদ্যালয়ে নিয়ে আসেন।

বিদ্যালয়ে নিয়ে আসার পর ব্লেড দিয়ে তার চুল ও গোঁফ কেটে দেওয়া হয়। এরপর তাকে একটি কক্ষে আটকে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কে বা কারা ছিটকিনি খুলে দেওয়ায় তিনি পালিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী দত্ত জানান, বুধবার স্কুল বন্ধ থাকায় শিক্ষকরা বিকেলেই স্কুল বন্ধ করে বাড়ি চলে যান এবং বৃহস্পতিবার সকালে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তিনি আরও জানান, আটক করার পর স্থানীয় লোকজন বা অন্যরা তার চুল ও গোঁফ কেটে দেয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, চুরির অভিযোগে এক যুবককে আটকের খবর পেয়ে পুলিশ পাঠানো হলেও সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় রাত আটটা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। প্রতিবেদনে যোগ করা তথ্য: ১০ ট্রাক অস্ত্র মামলা / জব্দ করা অস্ত্র-গুলি নথিবদ্ধ না করেই বরিশাল র‍্যাবের কাছে পাঠিয়েছিলেন জিয়াউল আহসান। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিরূপ আবহাওয়ায় এলএনজি সরবরাহ ব্যাহত, জাতীয় গ্রিডে কমল ৩০ কোটি ঘনফুট গ্যাস। প্রতিবেদনে যোগ করা তথ্য: ক্যান্টনমেন্ট থানার সাবেক সেই ওসি রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে। প্রতিবেদনে যোগ করা তথ্য: গাড়িচাপায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকার আপসনামা, পাল্টে গেল অভিযুক্ত। প্রতিবেদনে যোগ করা তথ্য: ফরিদপুরে মন্দির থেকে কালী প্রতিমাসহ স্বর্ণালংকার চুরি। প্রতিবেদনে যোগ করা তথ্য: ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত। প্রতিবেদনে যোগ করা তথ্য: সড়কের পাশে ৩ কার্টনে মরদেহের ৪ টুকরো, পরিচয় অজ্ঞাত। প্রতিবেদনে যোগ করা তথ্য: ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৮।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun