1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত পিডিবি প্রকৌশলী নুরুল দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু কুয়েতে বিপুল মাদকসহ আটক ফরিদগঞ্জের যুবলীগ নেতা সোহাগ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কৌশলে ব্রাজিল, সমালোচনার কড়া জবাব আনচেলত্তির কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে ব্যবসায়ীর প্রাণহানি, আহত ১৩ দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ফিরল টিকাদান কার্যক্রম জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

কুয়েতে বিপুল মাদকসহ আটক ফরিদগঞ্জের যুবলীগ নেতা সোহাগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুয়েতের হাওয়ালি এলাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সোহাগ গাজীকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করেছে স্থানীয় পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সোহাগ গাজী ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানিয়েছে, হাওয়ালির সালমিয়া এলাকার একটি খোলা পার্কিংয়ে সোহাগ গাজীর সন্দেহজনক গতিবিধি দেখে দায়িত্বরত টহল দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে আইস ও শিশাজাতীয় মাদক, নিষিদ্ধ উপাদান, ওজন মাপার ডিজিটাল স্কেল এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছেন যে, তিনি ডিজিটাল বার্তার মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করে মাদক সরবরাহ করতেন।

এ বিষয়ে বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন স্বপন জানান, গত ৫ আগস্টের পর থেকেই সোহাগ গাজী বিদেশে অবস্থান করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun