1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে তিন সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড চারশ রান অনিশ্চয়তায় পড়া আলামিনের পাশে দাঁড়াল সোনালী ব্যাংক নিউইয়র্ক সিটিতে ইহুদিবিদ্বেষ দমনে প্রথম সমন্বিত কৌশল ঘোষণা শাহজালাল বিমানবন্দরে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ কাতারের অসহায় পরিবারের সহায়তায় রফিক অ্যাপ ও কাতার চ্যারিটির রাড্ডা সেন্টার ভাঙচুর: এমপি মিষ্টির সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে সরকার নিউগিনি প্রপার্টিজে হামলা: গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন পেন্টাগনের শীর্ষ সামরিক পদ ২০ শতাংশ কমানোর পরিকল্পনা হেগসেথের ৫০৬ কোটির ভুতুড়ে বিল: জিএমসহ চারজন বরখাস্ত রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

শাহজালাল বিমানবন্দরে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। পৃথক দুটি অভিযানে জব্দ করা বিভিন্ন ব্র্যান্ডের এসব মদের মোট পরিমাণ ৮১ দশমিক ৫০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সিআইআইডি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এ-শিফটের কর্মকর্তারা বিশেষ নজরদারি ও সতর্ক অবস্থানে ছিলেন। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজ তল্লাশি এবং স্ক্যানিং করা হয়। প্রথম অভিযানে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫৮৪ ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাকে থামানো হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে ৭৮ দশমিক ৫০ লিটার মদ পাওয়া যায়। বিধি অনুযায়ী এক লিটার শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর অতিরিক্ত ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, যাত্রীটি বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী এক লিটার বিদেশি মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ রয়েছে।

অপর ঘটনায় ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের টিকে৭১২ ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলামকে তল্লাশি করা হয়। তার কাছে থাকা আরও চার লিটার বিদেশি মদ উদ্ধার করেন কর্মকর্তারা। সব মিলিয়ে অনুমোদিত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে বিমানবন্দরের ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং এবং ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে সন্দেহজনক পণ্য শনাক্ত করা হচ্ছে। চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে শাহজালাল বিমানবন্দরে কঠোর অবস্থান বজায় রাখা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আইন অমান্য করে অতিরিক্ত পণ্য বহনকারী যাত্রীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun