1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম

সেনাপ্রধান ধীরাজ শেঠের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় করেছেন। ৬ অক্টোবর মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে একই দিনে ভারতীয় হাইকমিশনার দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। সূত্র জানিয়েছে, এই ধারাবাহিক বৈঠকে মূলত বাংলাদেশ-ভারত সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্টও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun