1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে প্রযুক্তি খাতের উন্নয়নে আগ্রহী মার্কিন টেক জায়ান্টরা যুক্তরাষ্ট্রে আকাশচুম্বী বিমানভাড়া: স্পিরিট বন্ধের প্রভাব বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে কাতার ও পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা ঢাকার গণপরিবহন ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন ইরানের হুমকিতে ইউরোপে মার্কিন সামরিক তৎপরতা কমবে না: রুবিও খুলনায় নারী ফুটবল প্রতিযোগিতায় দুরন্ত ও তেঁতুলতলার জয় যুক্তরাষ্ট্রজুড়ে মহাসমারোহে দুর্গাপূজার আয়োজন: নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া শাহজালাল বিমানবন্দরে ট্রলি সংকট: দীর্ঘ ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা ২০৩৬ অলিম্পিক আয়োজনে প্রস্তুত কাতার

ঢাকার গণপরিবহন ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবহণ খাতে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করার উপায় খুঁজে বের করতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে পরিবহণ খাতের বিদ্যমান অরাজকতা নিরসনে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। এর মধ্যে ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। বৈঠকের মূল লক্ষ্য ছিল ঢাকার যাত্রীসেবার মান উন্নয়ন এবং যানজট ও অব্যবস্থাপনা থেকে রাজধানীবাসীকে মুক্তি দেওয়ার কার্যকর পথ খুঁজে বের করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun