1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াদগামী মানবিক ফ্লাইটের জন্য ইয়েমেনের অনুমতি বাধ্যতামূলক ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযান: হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ফ্লাইট চলাচল বন্ধ ও সতর্কতা জারি রেনশর ১৯০ রানের মহাকাব্যে অস্ট্রেলিয়ার লড়াইয়ের পুঁজি ফতুল্লায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১০ জন আহত পদত্যাগের দাবিতে অবিচল ককরোচ জনতা পার্টি, আটক সাত হাজার কার্বন নিঃসরণ কমাতে ইথিওপিয়ান এয়ারলাইনসের ব্যয় ৬০ লাখ ডলার দেশে হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু, শনাক্ত ১,০৮৬

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ফ্লাইট চলাচল বন্ধ ও সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট চার ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের ভেতর আকস্মিক এই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনার পর বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেয়া হয় এবং অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মেঝেতে অনেককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এবং অন্তত ১২টিরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তবে সৌদি সরকারের মিডিয়া অফিস কিংবা দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এতে বহু মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী দুজন এবং এ বিষয়ে অবগত আরও দুজনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন তিনি।

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। চলতি সপ্তাহেই বিমানবন্দরটিতে দুবার হামলার নজির রয়েছে, যেখানে চারজন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন; ক্ষতিগ্রস্ত হয় একটি উড়োজাহাজও। চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদের আকাশপথে চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, রিয়াদগামী সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে, নতুবা অন্য গন্তব্যে সরিয়ে নেয়া হয়েছে। কুয়েত এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ এবং কাতার এয়ারওয়েজ ইতিমধ্যে রিয়াদের উদ্দেশ্যে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত হয়ে বিমানবন্দরে আসার জন্য পরামর্শ দিয়েছে। এ ছাড়া হামলায় একটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun