1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক রুটে কক্সবাজার বিমানবন্দর চালুর রিয়াদের কিং খালিদ বিমানবন্দর বন্ধের মেয়াদ আরও বাড়ল ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী দুই মার্কিন অর্থনীতিবিদ সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে: এমপি মিলন নাকুগাঁও স্থলবন্দর: ১০ বছরেও পাথর আমদানির গণ্ডি পেরোয়নি ক্যানসারে আক্রান্ত বৃষ্টির পাশে দাঁড়ানোর আকুতি পল্লবী থানায় করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

২০৩০ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তিকে মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ১০ অক্টোবর, শনিবার রাজধানীর আগারগাঁওয়ের সমবায় ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মহাপরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যেই সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নিয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে বর্তমানে দেশে বিদ্যমান ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের চাহিদার ঘাটতি দূর হবে। তার আশা, এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশে আর লোডশেডিংয়ের সমস্যা থাকবে না। সরকার এই বিদ্যুৎ কিনতে পারলে বর্তমানে ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার যে ব্যবধান রয়েছে, তা পূরণ করা সম্ভব হবে।

বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে সরকার বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে, যা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর বাজার অনুযায়ী বিদ্যুতের দাম কমে ইউনিটপ্রতি ৬ থেকে ৭ টাকা হতে পারে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ছাদগুলো ব্যবহার করে সোলার প্যানেল বসানোর মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun