1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক রুটে কক্সবাজার বিমানবন্দর চালুর রিয়াদের কিং খালিদ বিমানবন্দর বন্ধের মেয়াদ আরও বাড়ল ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী দুই মার্কিন অর্থনীতিবিদ সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে: এমপি মিলন নাকুগাঁও স্থলবন্দর: ১০ বছরেও পাথর আমদানির গণ্ডি পেরোয়নি ক্যানসারে আক্রান্ত বৃষ্টির পাশে দাঁড়ানোর আকুতি পল্লবী থানায় করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় নিশ্চিতের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের ও সাধারণ মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১ অক্টোবর, রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালনের সুযোগ পাওয়া একটি বিশেষ সৌভাগ্য। সাধারণ মানুষের তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা অনেক বেশি সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই তাদের দায়িত্বশীলতার জায়গাটিও অনেক বেশি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা ও উন্নয়ন অগ্রগতির তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের সার্বিক অগ্রগতি পুনরায় পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun