1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দাউদকান্দিতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দম্পতি নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর জামে মসজিদের নিকটবর্তী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দাউদকান্দির জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, ফজরের নামাজ শেষে দম্পতিটি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। হাঁটার এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় অজ্ঞাত দ্রুতগামী একটি যানবাহন তাদের চাপা দিলে তারা ছিটকে সড়কের পাশে পড়ে যান। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রীর প্রাণহানির বিষয়টি অবহিত হয়েছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun