1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

হুতি হামলার মুখে নিরাপত্তাবেষ্টিত প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। জীবন রক্ষার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এখন কঠোর নিরাপত্তাবেষ্টিত ও বাংকার সুবিধাসম্পন্ন একাধিক প্রাসাদের মধ্যে স্থানান্তর করা হচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে ৪১ বছর বয়সী এই যুবরাজকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার সুরক্ষায় বর্তমানে বাছাই করা একটি বিশেষ নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এমন অবস্থায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাঁচিয়ে রাখতে সুরক্ষিত এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে নেয়া হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুতিদের আক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত শনিবার দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। হতাহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ইরান-সংশ্লিষ্ট সংঘাতের ইতিহাসে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্রদের ওপর চালানো এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। হামলায় ২৮ বছর বয়সী এক মিসরীয় নারী ফ্লাইট অ্যাটেনডেন্টসহ বেশ কয়েকজন অঙ্গহানির শিকার হয়েছেন; অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারী পরবর্তীতে মারা যান।

বিমানবন্দরটিতে গত পাঁচ দিনে চারবার হামলার ঘটনা ঘটেছে এবং সপ্তাহান্তের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে তা বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের মিত্র দেশগুলোও রিয়াদের প্রতি সংহতি প্রকাশ করেছে।

২০২২ সালে সম্পাদিত নাজুক যুদ্ধবিরতি চুক্তিটি চলতি বছরের জুলাইয়ে ভেঙে পড়ে। মূলত ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের সানা বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় সৌদি বাহিনী গুলি চালালে হুতিরা নতুন করে আক্রমণ শুরু করে। এই সংঘাত নিয়ে তেহরানের উদ্বেগের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি এই পরিস্থিতিকে ইসরায়েলি শাসকগোষ্ঠীর জন্য লাভজনক হিসেবে উল্লেখ করেছেন। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হয়। এমন অভিযোগ তুলে হুতিরা নতুন করে হামলা শুরু করে। ইরানের সমর্থনপুষ্ট হুতিরা মধ্যপ্রাচ্যে তেহরানের সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত মিত্রদের অন্যতম।

সংঘাত নিরসনে গত রোববার রাতে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামরিক পন্থার ওপর জোর না দিয়ে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন এবং সংলাপের ক্ষেত্রে তেহরান সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব সামরিক হস্তক্ষেপ করার পর থেকেই রিয়াদ ও হুতি বিদ্রোহীদের মধ্যে এই দীর্ঘস্থায়ী সংঘাত চলছে, যা বর্তমানে নতুন করে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun