সৌদি আরবের ধাহরানে অবস্থিত জ্বালানি খাতের জায়ান্ট আরামকোর প্রধান কার্যালয় এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতির মাধ্যমে এই অভিযানের দায় স্বীকার করেছেন। তিনি জানান, তাদের বাহিনী ধাহরানে আরামকোর লক্ষ্যবস্তুর পাশাপাশি রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর একটি তেল শোধনাগারে সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। হুথিদের পক্ষ থেকে এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যে, আগামী দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরের একটি ভবনে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরবের স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীদের ঘরে বসে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রলিগের তিনটি ম্যাচ এবং প্রস্তাবিত জনপ্রিয় ‘সিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।
সৌদি সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, ধাহরানে আরামকোর একটি ভবনে হামলার ঘটনায় সেখানে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরামকোর দুজন কর্মী জানিয়েছেন, ধাহরানের প্রধান কার্যালয়ের একটি টাওয়ারে গভীর রাতে এই আঘাতটি হানা হয়। এর ফলে ভবনটির উপরের দিকের তিনটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস বা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একটি হামলায় ১৩ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই পুরো অঞ্চলে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই সাম্প্রতিক হামলাটি সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ঘটল, যা ওই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। এদিকে রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এক বৈঠকে দেশটির মন্ত্রিসভা সাফ জানিয়ে দিয়েছে, লোহিত সাগর ও বাব আল-মানদেবে কোনো অবস্থাতেই নিজেদের নিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতায় হুমকি বরদাশত করা হবে না।