1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদিতে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার: নিহত ২ ক্রু সৌদিতে হুতিদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন: সিভিতে জালিয়াতির পদত্যাগের নির্দেশ গুজব, দাবি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সৈয়দপুরে ময়লার ভাগাড় আড়াল করার সুইডিশ জীবনদর্শন ‘লাগোম’: সুখী হওয়ার নতুন পথ রিমান্ডে নেওয়ার আগে চারজনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলার উড়োজাহাজ ২০৩০ সালেই বিদায় নেবেন মিসরের প্রেসিডেন্ট সিসি

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে লাগা এ আগুনে এখন পর্যন্ত পাঁচজন পর্যটকের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় পর্যটকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার খবর পাওয়ার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্মীরা। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই সেখানে অবস্থানরত পর্যটক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun