1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম

রিমান্ডে নেওয়ার আগে চারজনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আজ রোববার বিকেলে তাঁদের এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

সিআইডি সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও মিরপুর থানায় দায়ের করা দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড কার্যকর করার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। ডিএমপির সহযোগিতায় বিকেল সাড়ে পাঁচটার দিকে সিআইডির তত্ত্বাবধানে তাঁদের হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক পরীক্ষা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, নিয়মানুযায়ী যেকোনো আসামিকে রিমান্ডে নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। একইভাবে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর আগেও পুনরায় তাঁদের স্বাস্থ্য পরীক্ষার বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun