1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ডিম ও মুরগির দামে আকাশ-পাতাল ব্যবধান, লোকসানে খামারিরা রাষ্ট্রদূতকে ঢাকায় তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ হাসিনা ফিরে আসুক, মানুষ তার বিচার দেখতে চায় দুই শতাব্দী পেরিয়ে এখনো অপ্রতিদ্বন্দ্বী মুক্তাগাছার মণ্ডা

জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে ঢাকা ও জাপানের নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে এই রুটে বিদ্যমান একটি ফ্লাইটের পরিবর্তে সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, সোমবারের পাশাপাশি প্রতি বৃহস্পতিবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। এই সফরের অংশ হিসেবে আগামী ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখেই রুটিটিতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানিয়েছেন, চলতি মাসের শেষ দিক থেকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইটটি যুক্ত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর থেকে নতুন এই ফ্লাইটটি নিয়মিত চলাচল শুরু করবে। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং যাত্রীদের ভ্রমণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ফলে জাপানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য জাপানে যাতায়াত করেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা বয়ে আনবে। তবে এই রুটের বর্ধিত ফ্লাইটের বাণিজ্যিক সফলতা মূলত যাত্রী চাহিদা এবং আসন ব্যবহারের হারের ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের বিরতির পর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিন্তু উড়োজাহাজ সংকট, অতিরিক্ত পরিচালন ব্যয় এবং বাণিজ্যিক নানা বাস্তবতার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১ জুলাই রুটটিতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে দীর্ঘ বিরতির পর গত জুলাই মাসে আবারও ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়। এখন নতুন সিদ্ধান্তের মাধ্যমে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে রুটটিকে পুনরায় সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun