1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল গাজীপুর, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গাজীপুরে এক পোশাকশ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর-বাংলাবাজার সড়কের বাংলাবাজার এলাকায় অ্যাপিলিয়ন গার্মেন্টসের সামনে এ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শ্রমিকেরা জানান, তৌফিক নামের এক সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে প্রথমে লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও মিছিলে যোগ দেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে বহিরাগত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।শ্রমিকদের অভিযোগ, বিক্ষোভ চলাকালে বহিরাগত ব্যক্তিরা তাঁদের ওপর হামলা চালান। এতে কয়েকজন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘গতকাল আমাদের এক ভাই মারা গেছেন। তাঁর মৃত্যুর প্রতিবাদে আজ শ্রমিকেরা মিছিল বের করেন। এ সময় বহিরাগতরা মিছিলে বাধা দেন। কয়েকজন শ্রমিককে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’আরেক শ্রমিক মনিরা বলেন, ‘এখানে মালিক-শ্রমিকের মধ্যে সমস্যা। এর মধ্যে বহিরাগতরা কেন আসবেন? আমাদের ভাই-বোনদের মারধর করা হচ্ছে। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।’শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিয়েছেন। তবে মারধরের ঘটনায় কোনো শ্রমিক আহত হয়েছেন কি না, তা তাঁর জানা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun