1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঘাতক রোবট নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার জাতিসংঘের ঐক্যের সরকার গঠনে ১০ শর্ত দিলেন নেতানিয়াহু প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট বিপর্যস্ত নতুন নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বার্লিনে কাতার ও জার্মানির মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা চুক্তি সই শ্রীপুরে সংরক্ষিত বনে রাত হলেই চলে গাছ কাটার উৎসব ধনবাড়ী-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চার বছরেও শেষ হয়নি কাজ প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় বাগডোগরা ও হাসিমারা ঘাঁটিতে নজরদারির দায়ে ভারতে আটক বাংলাদেশি গোপালগঞ্জে নতুন উত্তেজনার শঙ্কা: মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

কাজে ফিরেছেন শ্রমিকেরা, গাজীপুরের ৮০ শতাংশ কারখানা খোলা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার সকাল থেকে জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। খুলেছে অধিকাংশ পোশাক কারখানা। শিল্প পুলিশের হিসাবে, এদিন গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী পর্যন্ত সড়কের দুই পাশের অধিকাংশ কারখানাও খোলা ছিল। এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। শ্রীপুর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানার শ্রমিক মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের আন্দোলন করার ইচ্ছা নেই। তবে বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে। মাস শেষে আমাদের বেতন প্রয়োজন। তাই যত দ্রুত সম্ভব বেতন কত বাড়বে, তা জানিয়ে দিলে ভালো হয়। শুনছি, মজুরি বোর্ড কাজ করছে। আমরাও অপেক্ষায় আছি।’ নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের বোঝানো হচ্ছে, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকনেতা ও বোর্ডের সদস্যরা আলোচনা করে মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বোর্ড গঠন হলেই তাৎক্ষণিকভাবে ইচ্ছেমতো বেতন বাড়ানো সম্ভব নয়। এ বিষয়টি বোঝাতে গেলে অনেক শ্রমিক তাঁদের মালিকপক্ষের লোক মনে করেন। তবে এখন শ্রমিকেরাও মজুরি বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে বুঝতে শুরু করেছেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা থেকেই শ্রমিকেরা কাজে ফিরছেন। তাঁদের ধারণা, মজুরি বোর্ড বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করবে। তবে মালিকপক্ষ এখনো বেতন বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এদিন জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun