টাঙ্গাইলের ধনবাড়ী থেকে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত কেন্দুয়া হয়ে আঞ্চলিক মহাসড়ক নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালে। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। এখনো অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। জামালপুর অংশের দুটি সেকশনে ভূমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় প্রকল্পে দেখা দিয়েছে ধীরগতি। অন্যদিকে ধনবাড়ী-কেন্দুয়া অংশে খোয়া ফেলা হলেও সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। শুকনো মৌসুমে ধুলাবালি আর বৃষ্টিতে কাদাপানিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। এদিকে আজ ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে উপস্থিত হন দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য কবির হোসেন,রাকিব হাসান,সুলাইমান। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন এলাকাবাসী।