1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঘাতক রোবট নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার জাতিসংঘের ঐক্যের সরকার গঠনে ১০ শর্ত দিলেন নেতানিয়াহু প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট বিপর্যস্ত নতুন নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বার্লিনে কাতার ও জার্মানির মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা চুক্তি সই শ্রীপুরে সংরক্ষিত বনে রাত হলেই চলে গাছ কাটার উৎসব ধনবাড়ী-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চার বছরেও শেষ হয়নি কাজ প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় বাগডোগরা ও হাসিমারা ঘাঁটিতে নজরদারির দায়ে ভারতে আটক বাংলাদেশি গোপালগঞ্জে নতুন উত্তেজনার শঙ্কা: মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২১ নভেম্বর) স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুরের সার্বিক তত্ত্বাবধানে সেনানিবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান বিপসট কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ মহান মুক্তিযুদ্ধে গাজীপুর অঞ্চলের মানুষের সাহসিকতা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। বক্তব্যে তিনি দেশের দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। এ সময় আধুনিক সামরিক প্রযুক্তি ও দেশীয় উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের সংসদ সদস্য এ কে ফজলুল হক মিলন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এম মুনঞ্জুরুল করিম রনি, মজিবুর রহমান ও সালাউদ্দিন আইয়ুবী। এ ছাড়া গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়াসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং আত্মত্যাগের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun