1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম মধ্যবর্তী নির্বাচনের ফলে বাজারে ধস দেখছেন ট্রাম্প ট্রাম্পের পুতিনকে বন্ধু সম্বোধন সমর্থন করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা ১১ বছর বয়সী বালিকার দেওয়া নামেই পরিচিত প্লুটো শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনায় পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা কোনো সন্ত্রাসীদলের জায়গা বাংলার বুকে হবে না : ফজলুল হক মিলন এমপি গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন কাতারের আমির গাকৃবিতে গবেষণার মান ও নৈতিকতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ

মধ্যবর্তী নির্বাচনের ফলে বাজারে ধস দেখছেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং এর পরবর্তী আর্থিক পরিস্থিতির মধ্যে যোগসূত্র টেনেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া ধারাবাহিক পোস্টে তিনি দাবি করেছেন, ডেমোক্রেটদের নির্বাচনী জয় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে এবং ইরানকে আরও আগ্রাসী করে তুলবে। তিনি বলেন, তার প্রশাসনের বিরুদ্ধে জনগণের এই রায় আর্থিক বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর আগে নির্বাচনের আগে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে ইরান ও ডেমোক্রেট উভয়কেই দায়ী করেছিলেন তিনি। ভোটাররা ভোটদানের আগে বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেননি বলেও আক্ষেপ করেন ট্রাম্প। ডেমোক্রেট ও ইরান উভয়েই যতটা সম্ভব তেলের দাম বাড়িয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে। অন্য একটি পোস্টেও ডেমোক্রেট ও তেহরানকে পরোক্ষভাবে আক্রমণ করেছেন ট্রাম্প।

ইরানের সামরিক কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হুমকি মোকাবিলায় কার্যকর ছিল। ট্রাম্প আশ্বস্ত করে বলেন, চিন্তার কিছু নেই, সবগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের নেতারা ডেমোক্রেটদের দুর্বল ও দেশ ধ্বংসকারী মনে করেন বলে উল্লেখ করে ট্রাম্প দৃঢ়কণ্ঠে জানান, তিনি এমন পরিস্থিতি হতে দেবেন না।

নির্বাচন পরবর্তী সময়ে তেলের দাম কমে যাওয়ার বিষয়টি নিয়েও ট্রাম্প বিস্ময় প্রকাশ করেছেন। তিনি একে বিশাল প্রতারণা হিসেবে আখ্যা দিয়ে লিখেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম যে এভাবে ব্যাপকভাবে কমে গেছে, তা অত্যন্ত আশ্চর্যজনক। আমি আগেই এমন পরিণতির কথা বলেছিলাম। এদিকে, সিনেটে যুদ্ধক্ষমতা নিয়ন্ত্রণসংক্রান্ত একটি প্রস্তাব ৪৮-৫১ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। এর ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা বহাল রয়েছে।

গত তিন দশকের মধ্যে ডেমোক্রেটরা এবার প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বার্তা সংস্থা এপির নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, ১৯৯০-এর দশকের শুরুর পর যেকোনো নির্বাচনের তুলনায় ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে বেশি আসন পেয়েছে। দলটি অন্তত ২৫৮টি আসন নিশ্চিত করেছে। এছাড়া সিনেটেও দলটি প্রায় ৫৪টি আসনের নিয়ন্ত্রণ নিয়েছে, যেখানে রিপাবলিকান পার্টির আসনসংখ্যা মাত্র ৪৪টি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অস্থিরতা ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে জনরায় হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনী ফলাফলকে। অন্যদিকে রিপাবলিকান পার্টির আসনসংখ্যা ৪৪।

এই নির্বাচনের ফলাফলকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। ইরান যুদ্ধ, জ্বালানি তেলের বাজার এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প যে দাবিগুলো করে আসছিলেন, তার সঙ্গে ভোটারদের বর্তমান মনোভাবের পার্থক্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে কতটা পড়বে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun