1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোনো সন্ত্রাসীদলের জায়গা বাংলার বুকে হবে না : ফজলুল হক মিলন এমপি গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন কাতারের আমির গাকৃবিতে গবেষণার মান ও নৈতিকতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ মির্জা আজমকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বাবুল ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের লোকসান: বিজিএমইএ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে আহত ঢাবি কর্মচারী বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে প্রোটিয়া বোলাররা, জানালেন মার্করাম শিশুদের রক্তনালির জটিল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়?

কোনো সন্ত্রাসীদলের জায়গা বাংলার বুকে হবে না : ফজলুল হক মিলন এমপি

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন। তিনি বলেছেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।রোববার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফজলুল হক মিলন বলেন, বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল। এ কারণে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই।তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের স্বপ্ন দেখছে। তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, মো. খায়রুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন।এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্যসচিব ইব্রাহিম প্রধান, সালাহ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের সদস্যসচিব হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম সুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun