রাজধানীর সূত্রাপুর এলাকায় ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী আহত হয়েছেন। আহত মো. জাহাঙ্গীর (৪৫) বিশ্ববিদ্যালয়ের মালি হিসেবে কর্মরত। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কবি নজরুল সরকারি কলেজের ফটকের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় তিনি সেখানে এক দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে তার মাথায় ও চোখে স্প্লিন্টার আঘাত করে। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয় এবং এতে তিনি আহত হন। ককটেলের স্প্লিন্টার জাহাঙ্গীরের চোখ ও মাথায় লাগে।
ঘটনার পরপরই পথচারীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। আহত জাহাঙ্গীরের বাসা পুরান ঢাকার লালবাগের সমাজকল্যাণ গলিতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন। তিনি পুরান ঢাকার লালবাগের সমাজকল্যাণ গলির একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।