1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ আসহাবুল ইয়ামিন মৃত্যু মামলা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত

বিশ্ববাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিশ্বের শ্রমবাজারের চাহিদা পূরণ এবং সময়ের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, বর্তমানে এনএসইউ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, অ্যাকাডেমিক বিনিময়সহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে প্রতিনিধিরা উল্লেখ করেন।

প্রতিনিধি দল আরও জানান, প্রায় ৪০০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই ক্যাম্পাসের অগ্রগতির পাশাপাশি নতুন ক্যাম্পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অ্যাকাডেমিক অবকাঠামো আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। এসময় প্রতিনিধিরা বিশেষ গুরুত্ব দিয়ে স্মরণ করেন যে, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়ন এখন সময়ের দাবি। যে শিক্ষাব্যবস্থা কর্মোপযোগী নয় কিংবা বেকারত্ব সৃষ্টি করে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্বমানের শিক্ষার নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের বিশ্ব শ্রমবাজারে জায়গা করে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে এনএসইউ প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়টির আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিব উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun