1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ আসহাবুল ইয়ামিন মৃত্যু মামলা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের মধ্যে অগ্রিম বুকিংয়ের হিড়িক

শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ গত শনিবার (২১ নভেম্বর) জাকজমকপূর্ণ পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবটি আয়োজনে ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। পাশাপাশি তিনটি পর্যায়েই অনুষ্ঠিত হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বের মধ্য দিয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর প্রতিযোগিতামূলক আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

পুরো আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেইউডিওর সভাপতি আল লুবান। উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ে হাসিব বিন আবদুল হাই এবং স্কুল পর্যায়ে দুর্বার শামিত আদি। নয় দিনব্যাপী এই আয়োজনে পাঁচ শতাধিক বিতার্কিক ও বিচারক অংশগ্রহণ করেন। উৎসবের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যুক্তিনির্ভর বিতর্কচর্চা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এই আয়োজনকে সফল করতে যেসব গণমাধ্যম, বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষী পাশে ছিলেন, জেইউডিওর পক্ষ থেকে তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিইউসি)।

১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) চ্যাম্পিয়ন এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। সেমিফাইনালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব (এসিসিডিসি) ও রাজউক কলেজ ডিবেট ক্লাব (আরসিডিসি) অংশ নিয়েছিল। এছাড়া আন্তস্কুল বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮) এবং রানার্সআপ আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।

প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত বারোয়ারি বিতর্কেও বিজয়ীরা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। স্কুল ও কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া খান ইউশা। এই বিভাগে প্রথম রানার্সআপ হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তানভীর রায়ান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন একই প্রতিষ্ঠানের মির্জা মুক্তাদির মাহদি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফিয়া ইবনাত সামিহা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত এবং যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামান ও তাসফিকুর রশিদ তূর্য।

জেইউডিও মনে করে, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট নয়, বরং এটি তরুণ প্রজন্মের মুক্তচিন্তা, সহনশীলতা এবং দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার অন্যতম মাধ্যম। উৎসবের মূল স্লোগানকে ধারণ করে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে নিয়ে আসাই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবের সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকল গণমাধ্যম, বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক কমিটি। বিশেষভাবে উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার, অ্যাসোসিয়েট পার্টনার এবং লজিস্টিকস পার্টনার উত্তরণের সহযোগিতার বিষয়টি বিশেষভাবে স্বীকৃত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun