1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ আসহাবুল ইয়ামিন মৃত্যু মামলা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের মধ্যে অগ্রিম বুকিংয়ের হিড়িক

বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চলমান ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশসহ সাতটি দেশে খাদ্য ও শীতবস্ত্রবাহী ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে কাতার চ্যারিটি। তীব্র শীতে মানবেতর জীবনযাপন করা বাস্তুচ্যুত মানুষ, শরণার্থী ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এই মানবিক উদ্যোগে সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যেসব দেশে ত্রাণ পৌঁছাবে এবং অনুদান দেওয়ার নিয়ম।

প্রতিটি ত্রাণ বহর বাস্তবায়নে ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ব্যয় ধরা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১ হাজার ৫০০ মানুষ উপকৃত হবেন।

ত্রাণ সহায়তা তালিকায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া ও জিবুতি অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘমেয়াদি সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও মৌসুমি দুর্ভোগের শিকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস বিবেচনায় নিয়ে এই দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে খাদ্য ও কম্বলের পাশাপাশি শীত মোকাবিলায় জ্বালানি ভাউচারও থাকবে।

দাতারা কাতার চ্যারিটির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে অনুদান দিতে পারবেন। এছাড়া ৪৪২৯ ০০০০ নম্বরে কল করে বা শপিং মলগুলোতে স্থাপিত সংগ্রহ কেন্দ্রে সরাসরি অনুদান প্রদানের সুযোগ রয়েছে। দাতারা একটি সম্পূর্ণ বহরের খরচ বহনের পাশাপাশি সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল থেকে শুরু করে আংশিক সহায়তাও দিতে পারবেন। অ্যাপের মাধ্যমে চাইলে অনুদান সংগ্রহকারী বা কালেক্টরকে সরাসরি সাক্ষাতের অনুরোধও পাঠানো যাবে। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা চাইলে খুব সহজেই এই উদ্যোগে অংশ নিতে পারবেন। এ ছাড়া অ্যাপের মাধ্যমে অনুদান সংগ্রহকারীর (কালেক্টর) সাক্ষাতের অনুরোধ জানানো যাবে, ৪৪২৯ ০০০০ নম্বরে কল করা যাবে অথবা কাতার চ্যারিটির শাখা ও শপিং মলগুলোতে থাকা সংগ্রহ কেন্দ্রগুলোতে গিয়ে সরাসরি অনুদান দেওয়া যাবে।

শীতকালীন ত্রাণ কার্যক্রমে কাতার চ্যারিটির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালে সংস্থাটি তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে ২০০টি ট্রাকের একটি বহর পাঠিয়েছিল, যা ১ লাখ ২০ হাজার মানুষের জরুরি চাহিদা পূরণ করে। ২০২৩ সালে ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের আওতায় লেবাননের বিভিন্ন অঞ্চলে খাদ্য ঝুড়ি, শীতকালীন কিট, হিটিং সামগ্রী ও তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালে ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের অধীনে লেবাননের বেকা, আক্কার ও আরসাল অঞ্চলে ‘কাতার রিলিফ কনভয়’ পাঠানো হয়। সেখানে সিরীয় শরণার্থী ও অসহায় লেবানিজ পরিবারগুলোর মাঝে ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী এবং ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়েছিল।

মানবিক সেতুবন্ধনের অংশ হিসেবে স্থল ও আকাশপথে নিয়মিত ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, হামাদ মেডিকেল করপোরেশন ও অ্যাসপেটারের অংশীদারিত্বে সুদানে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামবাহী ৫০টি ট্রাকের বহর পাঠানো হয়েছে। এছাড়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের মাধ্যমে গাজা উপত্যকায় চালানো ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রেও কাতার চ্যারিটি সক্রিয় ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun