1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে তিনি এই শুভকামনা জানান।

তারেক রহমান তার বার্তায় ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সুস্বাস্থ্য ও কর্মময় জীবন কামনা করেন। তিনি উল্লেখ করেন, ভারতের জনগণের প্রতি মোদির নিবেদিত সেবার ধারাবাহিকতা এবং প্রাণবন্ত উদ্যম যেন সবসময় বজায় থাকে।

তারেক রহমানের এই শুভেচ্ছার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মোদি লিখেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun