1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে বসতবাড়িতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির ওপর নির্ভরশীল নয়: আরাঘচি নিরাপত্তা জোরদারে বৈঠকে কাতার ও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কিশোর অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার ঘটনায় পুলিশের নজর সিরিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১ নির্বাসন ছেড়ে ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন মারিয়া কোরিনা মাচাদো মানিকগঞ্জে প্রবাসীসহ একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু ফোন কেড়ে নিতেই মৃত্যুর ঘটনা করা হলো ইশায়াতকে স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডস ২০২৬: কাতার এয়ারওয়েজের অভাবনীয় চার সাফল্য নিখোঁজের একদিন পর কোটবাড়ির জঙ্গল থেকে অপ্রতিমের মৃত অবস্থায়

১২ বছর পর ঢাকায় ফিরছে বিজিএমইএর বাটেক্সপো ২০২৬

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় ১২ বছরের দীর্ঘ বিরতি শেষে আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘বাটেক্সপো ২০২৬’। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আয়োজনের বিস্তারিত তুলে ধরে বলেন, এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। বাংলাদেশের পোশাক শিল্পকে নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করাই এর মূল উদ্দেশ্য। তিনি এই প্রদর্শনী সফল করতে সবার সহযোগিতা এবং অনলাইন গণমাধ্যমে জোরালো প্রচারণার আহ্বান জানান।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন থাকবে। এছাড়া জিআইজেডের উদ্যোগে থাকবে টেকসই নেতৃত্ব পুরস্কার এবং ফ্যাশন রানওয়ে। অনুষ্ঠানে দেশের পোশাক রপ্তানি, ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পণ্যের বৈচিত্র্যকরণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি থেকে উত্তরণ পরবর্তী প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। বিজিএমইএ নেতারা এ সময় ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও ব্যাংকিং খাতের জটিলতা নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক খাতের প্রসারে বিজিএমইএ আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ অক্টোবর এইচএসবিসি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হংকংয়ে আয়োজন করা হবে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো হংকং ২০২৬’। এছাড়া জাপানের বাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে বিজিএমইএ কার্যালয়ে একটি বিশেষায়িত ডেস্ক চালু করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে এই ডেস্কটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun