1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত পিডিবি প্রকৌশলী নুরুল দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু কুয়েতে বিপুল মাদকসহ আটক ফরিদগঞ্জের যুবলীগ নেতা সোহাগ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কৌশলে ব্রাজিল, সমালোচনার কড়া জবাব আনচেলত্তির কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে ব্যবসায়ীর প্রাণহানি, আহত ১৩ দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ফিরল টিকাদান কার্যক্রম জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত একদিনে ডেঙ্গু নিয়ে দুই হাজার ৩৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন তিনজন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে।

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ২৮ দিনে এই মাসেই মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস আগস্টে ৪৩ জন, জুলাই মাসে ৩৬ জন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছিল। ২৮ সেপ্টেম্বর (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট ৭৫ হাজার ৭৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৪ জন রোগী। আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun