রাজধানীর বর্তমান সচিবালয় আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে স্থানান্তরের সরকারি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে সরকার।
রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি প্রকল্পের সময়সীমা ও স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।