1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসকে উড়িয়ে টানা ১১ জয়ের ধারায় বার্সেলোনা ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার পণ্য জব্দ নিরাপত্তা ও অপরাধ দমনে কাতার-মিসর ঐতিহাসিক চুক্তি প্রেস সচিব: প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার গোদাগাড়ীতে পূজামণ্ডপের চালের বরাদ্দপত্র ঘিরে সিন্ডিকেটের কারসাজি শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য

প্রেস সচিব: প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী)। একই সময়ে বিএনপিকে নিয়ে ১১৮টি এবং বর্তমান সরকারকে ঘিরে ৪৫১টি অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য প্রকাশ করেন। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার জন্য অপতথ্য ও গুজব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের ব্যাপক বিস্তার ঘটলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। সাধারণ মানুষ এখনও সংবাদের সত্যতা যাচাইয়ে টেলিভিশন ও মূলধারার গণমাধ্যমের ওপর আস্থা রাখে। তিনি বলেন, মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমের খবরের সত্যতা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত সংবাদপত্রের তথ্যের সাথে মিলিয়ে দেখে, তাই দায়িত্বশীল সাংবাদিকতাই মানুষের আস্থা ধরে রেখেছে। গুজব ও অপতথ্য মোকাবিলায় প্রতিটি গণমাধ্যমে তথ্য যাচাইয়ের নিয়মিত অনুষ্ঠান চালুর পরামর্শ দেন তিনি। তার মতে, প্রতিদিন ১০-১৫ মিনিটের একটি অনুষ্ঠানও মানুষকে সঠিক তথ্য শনাক্ত করতে সাহায্য করতে পারে। কোনো তথ্য প্রচারের আগে সত্যতা যাচাইয়ের গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যাচাই না করার ফলে অনেক সময় বড় সংবাদমাধ্যমও ভুয়া ছবি বা তথ্য প্রচারের ঝুঁকিতে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন প্রণয়ন বা প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকতার স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

অপতথ্য ও গুজব রোধে একটি কার্যকর আইন থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, আইন প্রণয়ন বা প্রয়োগ যেন কোনোভাবেই সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আইনের সংশোধন ও পরিবর্তনের সুযোগ থাকা উচিত। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অজ্ঞতার কারণে যারা অপতথ্যের শিকার হন, তাদের সুরক্ষায় সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে সালেহ শিবলী বলেন, মতাদর্শ থাকতেই পারে, তবে তা যেন সত্য প্রকাশের পথে বাধা না হয়। ব্যক্তিগত বা দলীয় বিশ্বাসকে দূরে রেখে সাংবাদিকদের মূল দায়িত্ব সত্য তুলে ধরা। সরকারের ভালো কাজের পাশাপাশি অনিয়ম বা দুর্নীতি হলে তা সাহসের সাথে প্রকাশের তাগিদ দেন তিনি। তবে বিচ্ছিন্ন অনিয়মকে কেন্দ্র করে কোনো উদ্যোগের ইতিবাচক দিক আড়াল না করার বিষয়ে তিনি সতর্ক করেন। সালেহ শিবলী আরও বলেন, ধর্ম, রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শের কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হন, এমন একটি রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই লক্ষ্য হওয়া উচিত। নাগরিকদের সমান অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। তারা নিজেরা এর প্রতিবাদ জানাতে বা প্রতিকার চাইতে সক্ষম নাও হতে পারেন। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মধ্যদিয়ে অভিন্ন লক্ষ্যে পৌঁছানোই একটি সংগঠনের সৌন্দর্য।

ডিআরইউ’র নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনের ঐতিহ্য ও ঐক্য অটুট রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল। এতে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম এম জসিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun