1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসকে উড়িয়ে টানা ১১ জয়ের ধারায় বার্সেলোনা ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার পণ্য জব্দ নিরাপত্তা ও অপরাধ দমনে কাতার-মিসর ঐতিহাসিক চুক্তি প্রেস সচিব: প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার গোদাগাড়ীতে পূজামণ্ডপের চালের বরাদ্দপত্র ঘিরে সিন্ডিকেটের কারসাজি শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে শনিবার (১৭ অক্টোবর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের প্রথম পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন।

আন্তর্জাতিক প্রতিরক্ষা অংশীদারিত্ব ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাপ্রধান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্র সফর ও সৌজন্য সাক্ষাৎ

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে’ অংশ নেন। সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun