1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল যৌথবাহিনী দুবাইয়ে মিনিটপ্রতি বোনাস মাইলের বিশেষ অফার এমিরেটসের কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার চারপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে চিকিৎসাধীন সাংবাদিক চাষি রমজানের সুস্থতার জন্য দোয়া কামনা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত চালক ভোটে এগিয়ে থাকলেও রোনালদো পাচ্ছেন না নতুন কোনো ট্রফি

সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের প্রভাবে সাজেক উপত্যকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বাঘাইহাট উজোবাজার এলাকায় দফায় দফায় গোলাগুলি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধকারীরা বাঘাইহাট উজোবাজার এলাকায় অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এক পর্যায়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা ফাঁকা গুলি বর্ষণ করেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক থেকে রওনা দেয়। কিন্তু বাঘাইহাট এলাকায় পৌঁছালে অবরোধকারীরা পথ আটকানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় স্থানীয়ভাবে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। জানা যায়, অবরোধের জেরে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন, যাদের পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে। গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে কর্মসূচি ঘোষণা করা হলেও প্রশাসনের আশ্বাসে এবং দুর্গাপূজার কারণে তা স্থগিত ছিল। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। নির্দেশনায় পর্যটকদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক ছাড়ার অনুরোধ জানানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে অবরোধকারীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করায় যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল, যা পরে আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun