গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবির সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে কারখানার কার্টুন ও সুতার গোডাউনে আগুন লাগলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শনিবার সকাল ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গাজীপুরে কাশিমপুরে একটি গার্মেন্টসে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।