1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল গাজীপুর, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গাজীপুরে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৩ ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, প্রক্রিয়া স্থগিত শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে: যুবদল নেতা নয়ন টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট

গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে মহাসড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। দিগন্ত গার্মেন্টসের সামনে থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে এসব যানবাহনের চালকদের সঙ্গে শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন চলাচল। এদিকে অবরোধের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকদের কেউ কেউ। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল ৯টার পর থেকে নাওজোর এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun