1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু ১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, সতর্কতায় যুদ্ধবিমান মোতায়েন তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার, জোর দেওয়া হচ্ছে বিকল্প পথে কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে চীনের বিনিয়োগের আগ্রহ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে ১৬২ জনের প্রাণহানি, নিখোঁজ পাঁচ শতাধিক

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে চার কোটি টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে গত কয়েক দিন ধরে এ রুটে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই থেকে তিন গুণ বেশি যানবাহন চলাচল করছে। এই অবস্থার মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু অতিক্রম করেছে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার রাত ১২টা থেকে গতকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকার দিকে পার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা।  নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য ৪টি আলাদা বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যানজট এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun