ঝিনাইদহের মহেশপুরে একটি পুকুরে বিষ দিয়ে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে উপজেলার বাগান মাঠ গ্রামের মাঠের বড়বিল নামক এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, পূর্বশত্রুতা জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলেও রাতের অন্ধকারে পুকুরে বিষ দেয় করে তারা। এতে পুকুরে থাকা ৪০০ মণ মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। স্থানীয়রা জানায়, উপজেলার বাগান মাঠের বড়বিল নামক এলাকার মৎস্য চাষি শাহাজামাল নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৭ বিগা জমিতে মাছের খামার করেছেন। মঙ্গলবার ২৬ মে রাতে কোনো এক সময় তার ৭ বিঘা পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে পুকুরে চাষ করা পাবদা, টেংরা, সিলভারকার্প রুই, কাতলসহ দেশীয় প্রজাতির ৫০ লাখ টাকার মাছ মারা যায়। মঙ্গলবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান শাহজামাল খাঁ। শাহাজামাল খাঁ জানান, ২০২৪ সাল থেকে তার প্রতিপক্ষরা তাকে এ এলাকা থেকে উচ্ছেদ করার জন্য নানা রকম হুমকি দিয়ে আসছে। সে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মাছের প্রজেক্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিপক্ষরা সেখানেও নানাভাবে বাধা প্রদান করাসহ অত্যাচার করে আসছে। এমন অবস্থায় মঙ্গলবার রাতে পুকুরে বিষ দিয়ে তার ৫০ লাখ টাকার মাছ মেরেছে বলে তিনি সন্দেহ করছেন। মহাশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, ওই মৎস্য চাষি অভিযোগ দিলেই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।