1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পাল্টাপাল্টি হামলা, নতুন করে নিষেধাজ্ঞা তৃণমূল নেতা দীপঙ্কর গ্রেপ্তার, পাটখেত থেকে ২ কোটি টাকা উদ্ধার ঈদের রাতে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল ঈদের দিনেই বিষাদ: কোরবানির মাংস গলায় আটকে কিশোরের মৃত্যু বনলতা এক্সপ্রেস: মহাজাগতিক ভ্রমণ ও রূপান্তরের গল্প ১১ সেকেন্ডের ইতিহাস গড়া গোলটি দেশবাসীকে উৎসর্গ করলেন আনিকা জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন ২৮ দিনের প্রস্তুতি আর বিমানবন্দরে ভোগান্তি, তবু লড়াকু মেয়েদের কুর্নিশ মালদ্বীপ কোচের আর্জেন্টিনার বিশ্বকাপ দল এখনো চূড়ান্ত করতে পারেননি স্কালোনি মালদ্বীপকে আরও গোল দিতে না পারায় বাটলারের অসন্তোষ এবং চরম এক হুঁশিয়ারি

১১ সেকেন্ডের ইতিহাস গড়া গোলটি দেশবাসীকে উৎসর্গ করলেন আনিকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঘড়ির কাঁটায় ম্যাচের সময় তখন মাত্র ১১ সেকেন্ড। মালদ্বীপের জালে বল! সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী জাতীয় দলের জার্সিতে করলেন প্রথম গোল। সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চে মালদ্বীপের বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তির পর জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোলটি দেশের মানুষকে উৎসর্গ করেছেন এই ফরোয়ার্ড।

ম্যাচটি বাংলাদেশ ৪-২ গোলে জিতেছে। খেলা শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিকা বলেন, ‘গোলটি দেশবাসীকে উৎসর্গ করছি। অবশ্যই খুব খুশি। জাতীয় দলে এটি আমার প্রথম গোল।’

ম্যাচের কঠিন পরিস্থিতি ও নিজেদের ভুল নিয়ে এক প্রশ্নে আনিকার কথা, ‘ম্যাচটা ভিন্ন রকমের ছিল। (একপর্যায়ে) আমাদের জন্য কঠিন হয়ে ওঠে। আমাদের আরও ভালো করা উচিত ছিল। তবে স্বস্তির বিষয় আমরা তিনটি পয়েন্ট পেয়েছি।’ বাংলাদেশের ভুল কোথায় ছিল? ‘আমার মনে হয় আমাদের বল আরও দ্রুত খেলা উচিত ছিল।’ বলেছেন আনিকা।

মালদ্বীপের লড়াকু মনোভাব নিয়ে তাঁর কথা, ‘ভারতের বিপক্ষে মালদ্বীপের ম্যাচটা আমরা দেখেছি। আমরা জানতাম তারা লড়াই করবে।’

১১ সেকেন্ডে গোল করেন আনিকা

১১ সেকেন্ডে গোল করেন আনিকাবাফুফে

ম্যাচ কেন চ্যালেঞ্জিং হলো এবং ফিনিশিং নিয়ে তাঁর আক্ষেপ, ‘আসলে আমাদের ফিনিশিং আরও ভালো হলে গোল আরও বেশি হতে পারত।’

সব মিলিয়ে, ৪-২ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেলেও বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি যেমন আত্মসমালোচনার, তেমনই আনিকা রানিয়া সিদ্দিকীর জন্য এটি স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun