1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

আনিকার গোলটাই কি বাংলাদেশের দ্রুততম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ভারতের রেফারি কামানি রচনা মাত্রই ম্যাচের শুরুর বাঁশিটা বাজিয়েছেন। মালদ্বীপের ডিফেন্ডাররা নিজেদের রক্ষণদুর্গ সামলানোর ছক কষছেন, ঠিক তখনই জালের ভেতর বল! ঘড়ির কাঁটায় সময় তখন মাত্র ১১ সেকেন্ড। চোখের পলক ফেলার আগেই মালদ্বীপের জালে বল পাঠিয়ে রূপকথা লিখলেন আনিকা রানিয়া সিদ্দিকী। আর এই অবিশ্বাস্য শুরুর পর একটাই বড় প্রশ্ন—আনিকার এই গোলটাই কি বাংলাদেশের ফুটবল ইতিহাসের দ্রুততম?

কিক-অফ থেকে বল পেয়েই অধিনায়ক মারিয়া মান্দা নিখুঁত এক পাসে খুঁজে নেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমাকে। ঋতুপর্ণা বক্সে বল ঠেলতেই সেখানে ওত পেতে থাকা আনিকা রানিয়া সিদ্দিকী দারুণ ফিনিশিংয়ে বল জড়ান মালদ্বীপের জালে। জাতীয় দলের জার্সিতে এটিই আনিকার প্রথম গোল। সাফ কর্তৃপক্ষের কাছ থেকে অফিশিয়াল সময়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে অনফিল্ড হিসাব বলছে গোলটি হয়েছে ম্যাচের ১১তম সেকেন্ডে।

বিশ্ব ফুটবলেই কিক-অফের মাত্র ১১ সেকেন্ডে গোল হওয়ার ঘটনা কালেভদ্রে ঘটে। আর বাংলাদেশের ফুটবল ইতিহাসে পুরুষ বা নারী—কোনো বিভাগেই এর চেয়ে দ্রুতগতির গোলের নজির আছে কি না, তা নিয়ে রীতিমতো গবেষণার প্রয়োজন হতে পারে। কারণ, দেশের ফুটবলে এমন নিখুঁত রেকর্ডের ইতিহাস বেশ দুর্লভ। বাংলাদেশ দল নিজেও হয়তো ভাবেনি ম্যাচের প্রথম মিনিটেই এভাবে লিড চলে আসবে।এ

আজকের ম্যাচের আগপর্যন্ত সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর গল্পটা ছিল একেবারেই ভিন্ন। জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ৩টি ম্যাচ, সেটাও গত মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। মাঠে ছিলেন মোটে ১১৩ মিনিট। প্রথম দুই ম্যাচে বদলি, তৃতীয় ম্যাচে পার্থে আইরিনের জায়গায় একাদশে সুযোগ পান।

গোলের পর আনিকা

গোলের পর আনিকাবাফুফে

তাঁর পজিশন ছিল মূলত অ্যাটাকিং মিডফিল্ডার। তবে আজ সাফে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে কোচ পিটার বাটলার নিয়মিত স্ট্রাইকার তহুরা খাতুনকে বেঞ্চে রেখে আনিকাকে নামিয়ে দিলেন আক্রমণভাগের কেন্দ্রে, গায়ে জড়িয়ে দিলেন আইকনিক ‘নাম্বার নাইন’ জার্সি। কোচের সেই আস্থার প্রতিদান দিতে আনিকা সময় নিলেন মাত্র ১১ সেকেন্ড!

ম্যাচের ৩৪ মিনিটে ২-০ করেন উমেলাহ মারমা। তবে ২-০ হওয়ার পর বাংলাদেশ একটি গোল খেয়ে বসেছে অসাবধানতাবশত। গোলকিপার মিলি একটু এগিয়ে ছিলেন, তাঁর মাথার ওপর দিয়ে বল যায় জালে। প্রথমার্ধে এটিই ছিল বাংলাদেশের পোস্টে মালদ্বীপের প্রথম শট। আর এই গোলে দায় এড়াতে পারবেন না মিলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun