1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন তথ্য: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে ‘চলো পড়তে শিখি’ প্রতিযোগিতায় ৩০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত ‎গাজীপুর কাশিমপুরে জরিপ অফিসের কার্যক্রম নিয়ে গ্রাহকদের সন্তোষ রাবিতে ফুটবল ম্যাচ নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত কয়েকজন রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেপ্তার সরকার প্রতিশ্রুতি ভুলে উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ইমিগ্রেশন ছাড়াই দিল্লি থেকে মিউনিখে তিন বিদেশি যাত্রী সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের রাশিয়া সংশ্লিষ্ট আমদানিতে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প

গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্ট
  • প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত দুইটি অ্যান্ড্রয়েড ফোন, একটি ক্যামেরা, প্রেস আইডি কার্ড, দুটি ব্যাগ, অফিসিয়াল দুইটি বুম (মাইক্রোফোন), ও নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।

‎বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল দৈনিক জনবানী ও চ্যানেল এস টেলিভিশনের কাশিমপুর প্রতিনিধি এবং কাশিমপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল আহমেদ ও তার সহকর্মী ইমরুল ইসলামের পথরোধ করে এ হামলা চালায়। হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হন।

‎খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

‎ভুক্তভোগী সাংবাদিক মো. জামাল আহমেদ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।



‎ঘটনা স্থলে উপস্হিত সাংবাদিকরা জানান সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা এটি একটি নিন্দনীয় ঘটনা আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই


‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন, মামলা দায়ের হয়েছে এবং মামলার অগ্রগতির স্বার্থে
‎ দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun