1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে যাত্রীবেশে অটোরিকশায় শিক্ষককে জিম্মি করে লুটপাট সকালের ঢাকায় বৃষ্টিপাত, আগামীতে আবহাওয়ার পূর্বাভাস কানাডার রকিজ পর্বতমালা: হলিউড ও বলিউডের চিরচেনা সিনেমার সেট নেশন্স লিগে ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের টানা তৃতীয় জয় সিলেট ও চট্টগ্রাম থেকে তুরস্কের সরাসরি ফ্লাইটের উদ্যোগ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুর বিষয়ে নীরব থাকলেন ট্রাম্প দখল ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করলেন এমপি মিষ্টি উত্তরাঞ্চলে হৃদরোগ চিকিৎসায় আস্থার প্রতীক দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন রোনালদোর হঠাৎ ক্যাম্প ছাড়ার কারণ জানাবেন কোচ জেসুস তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন মাত্র সাড়ে ১০ শতাংশ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স, হ্যাজেলউড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ তিন বোলার- অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড ও ন্যাথান লিঁও। 
এ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা পেসার মাইকেল নেসের দুই ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইন ও ম্যাকেতে। দলে চতুর্থ সীমার হিসেবে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড। 

গত এক বছর ধওের কামিন্স, হ্যাজেলউড ও লিঁও ইনজুরির সাথে লড়াই করছেন।

৩৫ বছর বয়সী পেস বোলার হ্যাজেলউড এ্যাশেজ ও ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। ২০২৫ সালের জুলাইয়ে তিনি সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। 

এদিকে আরেক ফাস্ট বোলার কামিন্স ও স্পিনর লিঁও মিলে ঘরের মাঠে পাঁচ ম্যাচের এ্যাশেজ টেস্টের মাত্র তিনটিতে খেলেছেন। ৩৩ বছর বয়সী কামিন্স গত ডিসেম্বরে এডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতয়ি টেস্টের পর পিঠের সমস্যার কারনে কোন ধরনের ফর্মেটেই খেলেননি। অন্যদিকে ৩৮ বছর বয়সী লিঁও ঐ একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। পরবর্তীতে তাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হয়েছে। 

অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন, ‘ইনজুরি থেকে ফিরতে তারা ব্যক্তিগতভাবে এবং স্পোর্টস সাইন্স টিমের (এসএসএসএম) সাথে গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করেছে। এটা যেহেতু ১৩ সদস্যের দল সে কারনে এই মুহূর্তে সম্ভাব্য সেরা দলটি বেছে নেবার চেষ্টা করেছি।’

আগামী বছরের টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলতে হলে সামনের এক বছর ২১ টেস্টে অস্টেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

উদ্বোধনী ব্যাটার উসমান খাজা জানুয়ারিতে অবসরের ঘোষনা দিয়েছেন। যে কারনে উদ্বোধনী জুটিতে ট্রাভিস হেডের সালের অস্ট্রেলিয়াকে নতুন পার্টনার খুঁজে নিতে হবে। এক্ষেত্রে জেক ওয়েদারাল্ড এগিয়ে আছেন। তিন নম্বরে আসতে পারেন অল রাউন্ডার ক্যামেরন গ্রিন অথবা মার্নাস লাবুসেনের যেকোন একজন। 

অস্ট্রেলিয়া স্কোয়াড :
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, এ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লিঁও, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun