1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় ৭ বন্দি নিহত সাফ নারী ফুটবল মারগাঁওয়ে কী হয়েছিল বাংলাদেশের ড্রেসিংরুমে, কার ওপর খেপেছেন বাটলার সূর্যবংশীর ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার আমরাও ভারতের জমি দখল করে রেখেছি: নেপালের প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার: আসামি সোহেল রানা লেবাননে ইসরায়েলি হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত ঈদ শেষে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় প্রস্তুত বাগেরহাট প্রশাসন

ঈদ শেষে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় প্রস্তুত বাগেরহাট প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষ এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। গতকাল রোববার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। 

সভায় সড়ক পরিবহন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট বিআরটিএর সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মালিক সমিতির প্রতিনিধি নিয়াকত সরদার, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, সাংবাদিকসহ পরিবহন খাতের বিভিন্ন প্রতিনিধিগণ।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ঈদের সময় এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালানো বরদাশত করা হবে না। প্রশাসন, বিআরটিএ, মালিক ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সতর্কতা, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং যাত্রীদের সঙ্গে মানবিক আচরণের বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঈদকে কেন্দ্র করে সড়কপথে যাতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun