1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় বসছে নজরদারি ক্যামেরা, বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়ম

বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা শেষ মুহূর্তে নীতিমালায় পরিবর্তন এনে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে দর্শকদের পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে। 

এর ফলে তৃষ্ণার্ত সমর্থকদের স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে হবে বলে জানা গেছে। 

গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, “খালি, স্বচ্ছ ও পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, যার ধারণক্ষমতা সর্বোচ্চ ১ লিটার, স্টেডিয়ামে আনা যাবে।”

কিন্তু বুধবার জানা যায় সেই নির্দেশিকা সংশোধন করে এখন স্পষ্টভাবে রিফিলযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা হয়েছে।
হালনাগাদ আচরণবিধিতে বলা হেেয়ছে, “পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।”

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত 
নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই রিফিলযোগ্য বোতল নিষিদ্ধ ছিল।

বিবৃতিতে বলা হয়, “ফিফা সকল খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি কমাতে বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ফিফা জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় কুয়াশা-স্প্রে স্টেশন, পাখা, পানি সরবরাহ কেন্দ্র এবং শীতলায়ন তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া ভেন্যুর ভেতরে বিক্রি হওয়া বোতলজাত পানির দাম সংশ্লিষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলেও জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে খোলা স্টেডিয়ামগুলোতে অতিরিক্ত গরমের কারণে দর্শকদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। 

গত মাসে প্রকাশিত ওয়ার্ল ওয়েদার এ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।

ডব্লিউবিজিটি হলো মানবদেহে তাপজনিত চাপের একটি সূচক, যা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যালোকের মাত্রা একত্রে বিবেচনা করে নির্ধারণ করা হয়।

গত বছরের ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দর্শকরা তীব্র গরমের অভিযোগ করেছিলেন, সমর্থকদের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun