1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

জেলা সদরে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় কাউছার (৪০) নামের পিকআপ ভ্যানের এক চালক নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে ফেনী শহরের অদূরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর সবুজবাগ নামক স্থানে সড়ক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পিকআপ ভ্যানের চালক কাউছার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেরার বাঙ্গরা থানার দৌলতপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, রোববার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সবুজবাগ নামক স্থানে ঢাকামুখী একটি পিকআপ ভ্যান গাড়ির পিছনে একটি  কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ও কাভার্ডভ্যান উভয়ে গাড়ি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পিকআপের চালক কাউছারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ী রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun